আজব দেশে করছি বাস
হক কথা বলতে মানা।
দিনে দিনে বাড়ে সর্বনাশ
বললে বলে, দল কানা!
ন্যায়ের কথা যে তুলেছে
তার কপালেই খাঁড়া।
আম ছালা সবই পেলো
তোষামোদি যারা।
চোরকে যারা চোর বলে না
সাধুর পিছে লাগে।
চাদঁদা চাদাবাজির বড় অংশ
জুটছে তাদের ভাগে।
মুখোশ পরা ভদ্রলোকের
ভীষণ আনাগোনা।
খাঁটি সোনার দর কমে
বাড়ছে মেকি সোনা।
তবুও আসবেই ভোরে
ভাঙবে আঁধার-ডানা।
চিরটাকাল থাকবে না আর
হক কথাটা মানা!