Poetry

"নিরব ধর্ষণ"

October 28, 2026

87 views

'নিরব ধর্ষণ'

মো: ফরহাদ

ধর্ষিতার আত্মচিৎকারে কেপে উঠে চারপাশ;

ধর্ষিতার আত্মচিৎকারে গর্জে উঠে সমাজ,

ধর্ষিতার আত্মচিৎকারে উত্তাল পুরো দেশ।

আমি তেমনি এক....!

একদিন তুমি আমায় বললে,“চল,তোমায় ভালবাসার সাগরে ভাসিয়ে দেই”

আমি চোখ বন্ধ করে

নিজেকে সমর্পণ করলাম তোমাতে।

বুকের ওরণা হয়ে গেল স্থানান্তর

কামিচের বাটন খুলে গেল নিমেষেই

নাভির উপরের কাপড় নেমে এলো নিচে

অধরে অধর রেখে,আমার ললাটে

একে দিলে তুমি কলঙ্কের তিলক।

আজ বুঝলাম আমি

সে দিন ভালবাসার সাগরে ভাসাওনি

কলঙ্কের সাগরে ভাসিয়ে দিয়েছো তুমি

তোমার ভালবাসার কারণে

আজ আমি ধর্ষিতা।

আত্মচিৎকার করতে পারছি না

নিরবে বয়ে যাচ্ছি ধর্ষণের গ্লানী।

এর নাম কি ভালবাসা!

না কী নিরব ধর্ষণ?

Picked up where you left off

Comments

এম মাহফুজ সরকার was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • ধর্ষিতার আত্মচিৎকারে কেপে উঠে চারপাশ; ধর্ষিতার আত্মচিৎকারে গর্জে উঠে সমাজ, ধর্ষিতার আত্মচিৎকারে উত্তাল পুরো দেশ। সুন্দর বলেছেন

    • MD FORHAD 2 weeks ago

      মন্তব্যের জন্য ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।