Poetry

রথবন্দি

October 28, 2026

Original Author শাহরিয়ার ইফতি

10 views

প্রতিটি দিন যেন মৃত,
আর মৃত দেহটি এখানে — প্রাচীরবন্দি অন্ধ তিমিরে।
আলোহীন বেদনা নীল ঘরে,
গুপ্ত অন্তিম ধূসর বর্ণ কাগজে
তাজা রক্তিম গন্ধ — নোনতা স্বাদে পূর্ণ।
যেথায় আঁকা এক মুক্ত ঘাসফড়িং এর ইতি।
যা কভু ছুটেছে বহুদূর সবুজ প্রান্তরে,
আজ তবু সর্বস্বান্ত।
৬৯ পৃষ্ঠা পরে, মস্ত নগরীর তরে —
চাপা পড়েছে কালজয়ী সুখ অতীত।
তবু নগরীর মোরা ব্যস্ত, সুখী।
হারিয়ে তরীর সার্বিক গতি,
আজ মূলত রথবন্দি।
থেমেছে আঠারোর স্পন্দন,
কমেছে সৃষ্টি, এসেছে স্যাটেলাইট-নন্দন।
আজ মূলত সর্বচিত্ত গতিহীন,
সত্তাহীন —
মূলত স্নায়ু রথবন্দি।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login