Poetry

পুরুষ

October 26, 2026

Original Author শাহরিয়ার ইফতি

16 views

পুরুষ এক নীরব অভিশাপ,
তুখোড় অভিনয়ে সিদ্ধহস্ত অভিনেতা।
আর সস্তা আনন্দের আজন্ম ক্রেতা।
সময় বিলিয়ে অবজ্ঞা কুড়ায়,
অথচ দিব্যি হেসে বেড়ায়—
পুরুষ মানে মহাকালের নিস্তব্ধতা,
ভাঙা হৃদয় নিয়ে বেঁচে থাকা।
দায়িত্ব নিয়ে নিজ সত্তাকে কবরস্থ করা,
অথচ মুখে বলতে না পারা—
"আমি ক্লান্ত, আমিও মানুষ।"

Picked up where you left off

Comments

Borhan Mahmud was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • বাহ! খুব সুন্দরতো!

  • Borhan Mahmud 3 days ago First reader

    পুরুষ - পারফেক্ট সংজ্ঞায়িত করেছেন। দিনশেষের বাস্তবতা -আমি ক্লান্ত, আমিও মানুষ; নিখুঁত ছবি এঁকেছেন।