Poetry

আজব এক খেলা

October 29, 2026

Original Author শাহরিয়ার ইফতি

4 views

আরে ভাই! শুনো শুনো —

আজব এক খেলার কথা,

যে খেলায় বাড়ে ব্যথা।

না চোট, না জখম,

তবু ব্যথা হয় বহুগুণ —

ব্যথায় ব্যথায় সর্বাঙ্গ হয়ে রয় অক্ষম।

এখন ভাই প্রশ্ন আসতে পারে —

এ আবার কেমন খেলা?

কী দরকার ভাই এমন খেলা?

তবে শুনো ভাই, সত্য কথা —

এ খেলা প্রেমের খেলা,

চলে বেলা-অবেলা।

খেলায় কে কবে জড়িয়ে পড়ে

এ কথা কভু কেউ না জানে।

যদি এখন প্রশ্ন এসে উঁকি দেয় —

কেমন করে বুঝিব ভাই,

আমিও মেতেছি আজব খেলায়?

তবে উত্তর লও শোনো —

যখনই অনঙ্গশর চিন্তা

আপনার মনে নেবে অধিকার,

বুঝে নিও তখনই জড়িয়েছ

তুমি আজব এ খেলায়।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login