Post

আফসোস

October 28, 2026

72 views

আফসোস করতে না পারলে অর্ধেক মানুষ মনে হয় এমনি এমনি মরে যেত। একমাত্র আফসোস করতে পারছে বলে। ইশ শব্দ দিয়ে হাজারো বাক্য রচনা করতে পারছে বলেই আজো অনেক মানুষ বেঁচে আছে।

অভাব, হাভাতে জীবন, টানাপোড়েন এসব তো মানুষের সৃষ্টি থেকেই আত্মীয়স্বজনের মতো। এদের তো একটা জায়গায় পুরে রাখতে হবে। সেই জায়গাটাই করে দেয় আফসোস। আফসোস করতে পারলে বেঁচে যায় মানুষ। এরপর সে অনেকটা দায়মুক্ত হয় নিজের অপারগতা থেকে। হাহুতাশ না থাকলে সেই কবেই প্রাণবায়ু দেহান্তর হয়ে যেতো।

কদাচিৎ মানুষ আফসোস থেকে বের হতে পারে। যারা পারে তারা আর দেহে ফিরে আসতে পারে না। এই যা তফাৎ।

০৭০৬২৬ #মুক্তাবনেউলু শাকিল রনি

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login