'অপরাজিতা ফুটেছে '
মো: ফরহাদ
অবশেষে আমি তাহার দেখা পেলাম;
অপরাজিতা ফুটেছে!
নিঃসঙ্গতাকে সঙ্গী করে
অযত্নে অবহেলায়
জানালার কার্ণিশে
সঙ্গীহীন নিঃসঙ্গ বেড়ে ওঠা।
সকালের একমুঠো রৌদ্রকে
ভালোবাসা ভেবে
হাজারো স্বপ্ন বোনা;
দুপুরের প্রখর দাবদাহে,
সে স্বপ্ন ফিকে হয়ে
ঝরে পরার প্রহর গোনা।
চিরসবুজের মাঝেও
বেদনার গাড় নীল ঢেকে রাখা।
মানুষ হাসি দিয়ে
... আড়ালে রাখে যেমন!