Poetry

শেষ মানুষটি

October 29, 2026

5 views

আসমানে ফিরে গেছে সবগুলো সময়,
এমনকি গতকালের চব্বিশ ঘণ্টাও নাকি ফিরে গেছে!
সবকিছু আসমানে ফিরে যেতে যেতে একদিন এই শূন্য পৃথিবীর বুকে
কেউ কেউ থাকবে, অথবা একদিন শুধু একজন থাকবে।
সেদিন এই নিঝুম পৃথিবীতে
কোনো হাঁকডাক থাকবে না,
থাকবে না ভাঙা দেয়ালের গায়ে জমে থাকা কোনো অভিমান।

অনন্ত নীলের দিকে হাত বাড়িয়ে শেষ মানুষটি সেদিন
হয়তো এক ফোঁটা চেনা রোদের জন্য আকুতি করবে,
অথবা নিঃশব্দে জমা রাখবে পৃথিবীর শেষ একফোঁটা দীর্ঘশ্বাস।
নিভে যাওয়া নক্ষত্রের নিচে দাঁড়িয়ে সে শুধু চিৎকার করে বলবে,
‘আমাকে একা রেখে, তোমরা সব নদী আর আলো কোথায় নিয়ে গেলে?’
কোন জবাব নেই, কেউ নেই আর জবাব দেয়ার।
তখন থমকে দাঁড়াবে মহাকালের সমস্ত ঘূর্ণি,
আর বাতাস সাক্ষী থাকবে একা হয়ে যাওয়া এক নিঃসঙ্গ বিদায়ী ক্যানভাসের।

Picked up where you left off

Comments

sayed mahmud was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • sayed Hossain 1 hour ago

    বাতাস সাক্ষী থাকবে একা হয়ে যাওয়া এক নিঃসঙ্গ বিদায়ী ক্যানভাসের। এখানেই পৃথিবীর শেষ হয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন। ভালো লিখেছেন।

  • sayed mahmud 1 hour ago First reader

    কোন জবাব নেই, কেউ নেই আর জবাব দেয়ার। তখন থমকে দাঁড়াবে মহাকালের সমস্ত ঘূর্ণি, আর বাতাস সাক্ষী থাকবে একা হয়ে যাওয়া এক নিঃসঙ্গ বিদায়ী ক্যানভাসের। অদ্ভুত সুন্দর একটা কবিতা।