Poetry

হিসাবের খাতা

October 29, 2026

Original Author মোঃ সাইফুল ইসলাম

8 views

একাকিত্ব আষ্টেপৃষ্ঠে গ্রাস করে যখন,
সূক্ষ্ম অনুভূতিরা জেগে ওঠে তখন;
একে একে খুলে বসে হিসাবের যত খাতা,
খুঁজে খুঁজে বের করে হৃদয়ে লুকানো সব ব্যথা।

ভুলের ভেতরেই ছিলাম,
ভুলের ভেতরে পড়ে রই;
ঘোরের ভেতরেই ছিলাম,
ঘোরেই আটকে রই।

কতবার নিজেকেই বিলিয়ে দিয়েছি,
সর্বস্ব উজাড় করে নিঃশেষ হয়েছি;
বারবার গুনে করি ভুল—
হিসাবের খাতায় বড্ড গরমিল!

কতবার গুটিয়ে নিয়েছি,
কতবার লুটিয়ে পড়েছি;
তবুও মুছে ফেলতে পারিনি
হৃদয়ের দগদগে ক্ষত।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login