Poetry

দেখা হয়নি আর...

October 29, 2026

27 views

কনিষ্ঠ আঙুলে আঙুলে হলো ভাব,

অনামিকায় অনামিকায় আংটি বদল,

মধ্যমা মাতাল ছিলো খুনসুটিতে,

তর্জনী করেছে আলতো আদর,

বৃদ্ধাঙ্গুলি সিঁদুর মাখে কপালে।

লাল রোশনাই, প্রেমে ডুবে যাই!

কিছুদিন পরে, চাওয়া পাওয়ার দ্বন্দ্বে,

ভালোবাসা পরিযায়ী পাখি হয়ে উড়ে যায়!

যুগল হাতে বাঁধানো প্রেমের চিহ্নে-

চর্তুদিক ঘিরে এখন নীল ক্যানভাস।

নীল দংশনে, আহত হই 'বিরহ' জংশনে!

সেই লাল, এই নীলে মিশে-

নেমে আসে কালো অন্ধকার!

কখনো আমাদের, দেখা হয়নি আর...

---

নোটঃ কবিতাটি 'সেদিন বৃষ্টি হবার কথা ছিল' বইয়ে প্রকাশিত ।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login