কোনো এক অজ্ঞাত প্রহরে
বিদায়ী ঘণ্টা বাজিলে,
সাজিয়া সাদা কাফনে
হারিয়ে যাব জনমের তরে।
তবু সন্ধ্যে হবে -
সূর্যাস্তের নীড়ে,
স্মৃতিগুলো ঘুরে বেড়াবে নগরের ভিড়ে।
প্রস্থানে থমকে যাবে না শহুরে ব্যস্ততার ক্যানভাস,
নিষ্প্রাণ হবে না প্রভাত ফেরির আবাস।
জানি, শূন্যতা পূর্ণতা পাবে,
শিউলির মালা গাঁথা হবে
রোজই নতুনের তরে।
কেবল আচমকা ইতি ঘটিবে
আমার সৃষ্টির।
তাই, ভবিষ্যতের বর্তমান ভাবিয়া,
আপনার অবর্তমানের ইতি দিলাম — বর্তমানে লিখিয়া।