Essay

নস্টালজিয়া

October 31, 2026

86 views

ছেলেবেলায় যা খুবই অপ্রিয় ছিল। মোটামুটি প্রচণ্ড বিরক্ত হতাম। এমন কিছু আজ আচানক চোখের সামনে এলে তুমুল নস্টালজিয়া পেয়ে বসে আমাকে। ফিরে যেতে ইচ্ছে করে সেই সময়ে, সেই বয়সে, সেই জীবনে। যেই জীবনটা কাটাতে চাইতাম না। শুধু চাইতাম বড় হতে। বড় হলেই পাবো অবাধ স্বাধীনতা। যা ইচ্ছে খেতে পারবো। সন্ধ্যার পরে যতক্ষণ ইচ্ছে বাইরে থাকতে পারবো। মেহমান এলে ওদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে পারবো; পড়ার টেবিলে বসে থাকতে হবে না। এতটাই বড় হতে চাইতাম যতটা বড় হলে কেউ বাসায় এলে জিগ্যেস করবে না, কোন ক্লাসে পড়ো? রোল নম্বর কত?

স্কুলের বাচ্চা গুলোকে দেখলে হঠাৎই থমকে দাঁড়িয়ে ওদের দেখি। ওরা জানেই না জীবনে সেরা সময়টা ওরা পার করছে। ওদের সেই কথা বললেও ওরা তা বুঝতে পারবে না। আমাদেরকেও বলেছিলো। আমরাও বুঝিনি। বলেছিলো, স্কুল জীবনটা সবচেয়ে সুন্দর। অথচ আমরা সুন্দরটা বুঝতে পারিনি শাসনের ভীড়ে।

আজ যখন বিটিভির অনুষ্ঠানের কোনো এক সুর কানে আসে তখন ফিরে যাই সেই নব্বইয়ের দশকে। যেই দশকের গা বেয়ে বেয়ে পুইশাকের মতো বড় হয়েছিলাম আমরা।

হারালেই বুঝি জীবনের দাম বাড়ে। সময়ের দাম বাড়ে। অথচ নিঃশ্বাস তো ফুরিয়ে যাচ্ছে প্রতি সেকেন্ডে। হারাচ্ছি বুক পাঁজরে মজুত রাখা ধুকপুক শব্দ। না আমরা বর্তমানকে কাটাতে পারি৷ না অতীতে ফিরে অতীতটাকে ধরতে পারি।

মানুষ কি কেবল স্মৃতিতেই উজ্জ্বল। বর্তমানে মলিন?

২২১২২৪

#হৃৎপিণ্ড_থেকে_বলছি শাকিল রনি

Picked up where you left off

Comments

Abu Hanif was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • Abu Hanif 1 week ago First reader

    হারালেই বুঝি জীবনের দাম বাড়ে। কথাটি সত্য। আমরা মা এবং বাবা হারিয়ে পথে পথে ওনাদের মর্যাদা খুঁজি।

    • Shakil Rony 1 week ago

      চোখের সামনে যা আছে তাকে অনেক সময় আমরা গ্যারান্টেড হিসেবে নেই৷ কদর করতে পারি না।