ভেবেছিলাম তুমি মায়া,
তাইতো মায়া করে বুনেছি বেলি ফুলের চারা।
যত্নে লালন করে তুলেছি বড় করে,
সুরভি ছড়িয়ে যাবে পুরো উঠোন জুড়ে।
ভেবেছিলাম তুমি মায়া,
তুমি আসলেই ছায়া।
তাইতো অপেক্ষার প্রহর কাটে না,
বসন্ত আর আসে না।
ভেবেছিলাম তুমি মায়া,
তুমি আসলে বিভ্রম।
শ্রাবণ মেঘের রাতে এত বারিপাত,
সবই অরণ্যে রোদন!
ভেবেছিলাম তুমি মায়া,
তুমি তো আসলেই ইল্যুশন।
ব্যর্থ শ্রাবণ শেষে পৌষ আসে,
একে একে পাতারা সব ঝরে পড়ে।
অযত্নে ফোটে বুনোফুল,
মায়া করলে ফোটে মায়াফুল।
তাইতো তোমায় ভেবেছিলাম মায়া,
কিন্তু তুমি অমানিশার ঘোর।