Poetry

রোদ্দুর মুছে যাবার শেষে

October 31, 2026

62 views

জীবনানন্দ নেই প্রিয়! দীর্ঘশ্বাস কমাতে

তোমার প্রেমে পড়েছিলাম তাই।

অথচ তোমার সাথে দেখা হবার পরে

দীর্ঘশ্বাস বেড়ে গেছে আরো বহুগুন।

তুমিও হারিয়ে ফেললে ঢেউ;

ধানসিঁড়ি নদীর মতন?

দুঃখবোধ এখানেই! রোদ্দুর মুছে যাবার শেষে,

এখন আর বেড়াতে আসে না কেউ!

-----

নোটঃ কবিতাটি দৈনিক ভোরের কাগজে প্রকাশিত।

Picked up where you left off

Comments

Borhan Mahmud was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 1 week ago First reader

    জীবনানন্দের ধানসিঁড়ি যেন হারিয়ে যাওয়া প্রেমের প্রতীক হয়ে উঠেছে। প্রেম এখানে দীর্ঘশ্বাস কমায়নি, বরং নিঃসঙ্গতার গভীরতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। খুব ভালো লিখেছেন ভাই। শুভেচ্ছা রইল।

    • সাকিব জামাল 1 week ago

      ধন্যবাদ ভাই।