News

সুইডেনের সেরা লেখক নির্বাচিত হলেন কার্স্টিন একম্যান

October 31, 2026

74 views
Featured Image

বিশেষজ্ঞ এবং পাঠক উভয়ের ভোটের ভিত্তিতেই সুইডেনের সেরা জীবিত লেখক হিসেবে নির্বাচিত হয়েছেন সুইডিশ উপন্যাসিক কার্স্টিন একম্যান। সম্প্রতি সুইডিশ সংবাদপত্র সভেনস্কা দাগব্লাদেত (এসভিডি) আয়োজিত এক জরিপে তিনি সাহিত্য বিশেষজ্ঞ এবং সাধারণ পাঠক উভয় মহলেই প্রথম স্থান অর্জন করেছেন।

প্রথমে ১০১ জন লেখক, সমালোচক এবং সাহিত্য বিশেষজ্ঞদের একটি প্যানেল তাকে ‘সেরা এবং সবচেয়ে উল্লেখযোগ্য জীবিত সুইডিশ লেখক’ হিসেবে নির্বাচিত করেন। এই তালিকায় তিনি শীর্ষ স্থান লাভ করেন।

এরপর ১ হাজার ৯৪ জন পাঠক তাদের পছন্দের লেখকের পক্ষে ভোট দেন। তাদের ভোটের ফলাফলেও একম্যান প্রথম স্থানেই ছিলেন। পাঠকরা তার লেখার ভূয়সী প্রশংসা করেন। মানবতা ও প্রকৃতি সম্পর্কে তার গভীর জ্ঞানের বিষয়টিও বিশেষভাবে তুলে ধরেন তারা।

তবে বিশেষজ্ঞদের পছন্দের সাথে পাঠকদের পছন্দের বড় ধরনের পার্থক্য ছিল। পাঠকদের শীর্ষ ২০ জনের তালিকায় থাকা দশটি নাম ছিল সম্পূর্ণ নতুন। তাদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন লিনা অ্যান্ডারসন, যিনি বিশেষজ্ঞদের পছন্দের তালিকায় ছিলেন না। অপরদিকে বিশেষজ্ঞদের তালিকায় ২০ জনের মধ্যে ৭ জন ছিলেন কবি, কিন্তু পাঠকদের শীর্ষ ২০ জনের তালিকায় একজন কবিও জায়গা পাননি।

উল্লেখ্য, কার্স্টিন একম্যান ১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন। প্রথমদিকে তিনি গোয়েন্দা ঘরানার উপন্যাস লেখার মাধ্যমে সাহিত্যজীবন শুরু করেছিলেন। পরবর্তীতে তিনি সামাজিক এবং মনস্তাত্ত্বিক বিষয়ের দিকে মনোনিবেশ করেন। তার বিখ্যাত উপন্যাসের মধ্যে ‘ব্ল্যাকওয়াটার’ এবং ‘দ্য উলফ রান’ উল্লেখযোগ্য। ১৯৭৮ সালে তিনি সুইডিশ একাডেমির সদস্য নির্বাচিত হন। তবে ১৯৮৯ সালে সালমান রুশদির প্রতি একাডেমির অবস্থান নিয়ে প্রতিবাদের অংশ হিসেবে তিনি পদত্যাগ করেন।

Picked up where you left off

Comments

Shakil Rony was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • Shakil Rony 2 weeks ago First reader

    উনার কিছু লেখা সামান্য উল্লেখ করে দিলে ভালো হতো আশা করি। যেহেতু উনার সম্পর্কে কিছুই জানি না। এবং লেখার সাথেও পরিচিত নই।