Poetry

প্রাপ্তির অন্তরালে

November 1, 2026

Original Author মোঃ সাইফুল ইসলাম

23 views

যেই বৃষ্টির প্রতিক্ষায় ধ্বংস হয় সুন্দরতম সময়,
সেটি যখন আসে তখন তা ভয়ংকর ঝড়রূপে;
যখন শান্ত হয় তখন পেছনে রেখে যায়
অগণিত অপূরণীয় দগদগে ক্ষত চিহ্ন। 

সুকঠিন পাথরের বুক বিদীর্ণ হয়ে
যেই জলধারা বের হয়ে আসে,
সহস্র ধারা ভেবে আমরা পুলকিত হই;
কতটা ক্ষত হলে কতটুকু গড়িয়ে পড়ে,
সেই হিসাবে কেউ তো আর অবগত নই। 

একটু আশ্রয়ের আশায় মহাসমুদ্র থেকে
হাজার মাইল পাড়ি দিয়ে আসা ঢেউ,
যখনই তীরের দেখা পায়—
তখনই নিজের অস্তিত্ব হারিয়ে বিলীন হয়ে যায়। 

যুদ্ধের ময়দানের প্রতাপশালী সেই বীর,
যে রক্তের প্রান্তর পেরিয়ে গড়ে তোলে সাম্রাজ্য;
হৃদয় জয়ের যুদ্ধে আজ পরাজিত আর ক্লান্ত!

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+35 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login