আমি তো রক্তে লিখি ব্যথার নাম,
তুমি কেন বলো - এটা প্রেমের গান?
বিশদ কিছুই নেই, শুধু নীরবতা -
তবু তুমি খুঁজো কেন সুর-লয়-তান ?
পাঁজরের নিচে কাঁটা গেঁথে
লিখেছি আমি ‘বিদায়’, তুমি তাতে
শুধুই খোঁজো ‘চুম্বনের ক্ষণ’?
এমন পাঠেই তো হয় প্রেম অপমানিত!
আকাশ জানে, কত দিন ধরে
চিঠির খামে জমেছে ধুলোর ধারা -
সেই চিঠিকে কবিতা ভাবো তুমি!
জানি না, ওটা ছিল অনুতাপের খর-বরষা।
ভালোবাসা মানেই কি নরম রঙ?
তবে কেন কুৎসিত বাস্তবের নীচে
গোলাপ ছেঁড়া কাগজ হয়ে পড়ে থাকে?
তোমার প্রলাপ তবু - "প্রেম-জোছনা-চাঁদ"!
আমি শুধু প্রশ্ন ছুঁড়ে দিই -
এই দেহ, এই দিন, এই দাহের বর্ণমালা
সব কিছু পুড়ে খাক হলে তবে
প্রেম কীসের ডংকা বাজায় বলো?
আমি তো রক্তে লিখি ব্যথার নাম,
তুমি কেন বলো—এটা প্রেমের গান?