Poetry

ক্লিষ্টকালের পয়ার-২

October 21, 2026

103 views

ঝড় যদি নামে আবার অচেনা রাতে,

তোমারই নাম ঝরে বিক্ষত প্রপাতে,

দহন ছড়ায় যদি শিরা-উপশিরায় -

তুমিই কী তবে সেই ছায়া, নীরবতায়?

না বলা কথার মালা ভিজে রাত জুড়ে,

গীত হয় প্রতীক্ষার বিপন্নকর সুরে;

যদি এই পোড়া মন ঝড়ে উড়ে যায় -

জন্ম পাবে কী পুনঃ তোমার ছোঁয়ায়?

কাচের বুকে কাঁদে নিঃস্ব জলকণা

ভাঙা সুখে নিরন্তর গান-গল্প বোনা,

তুমি যদি চাও হবো বিস্মিত প্লাবন -

ছাপিয়ে দুকূল তোমার ভাসাবো নির্জন।

আকুল আকুতি মিথ্যে? সব ব্যাকুলতা?

শব্দের আরতি কী শুধুই অসংলগ্নতা?

নাইবা এলে - থাকলেই বা শুধু অনুভবে -

ক্লিষ্টকালে সমর্পিত নিত্য অসম্ভবে।।

Picked up where you left off

Comments

Zidan was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • Zidan 3 weeks ago First reader

    ক্লিষ্টকালের পয়ার-২।কবিতা টা খুবই ভালো। এবং মন মুগ্ধ কর একটা কবিতা।