Poetry

আমাদের প্রেম

November 3, 2026

35 views

নিগূঢ় একাকীত্বে আশ্চর্য চুম্বনের তীব্র লোভ পেয়ে গেছে আমায়,
ঘরের জীর্ণ কপাট ভেদ করে একা আমি হেঁটে যাই দীর্ঘ করিডোর।
বাইরে তখন শ্রাবণের রাত,
বৃষ্টির শব্দে কেঁপে ওঠে পাঁজরের নিচের অস্থিমজ্জার সড়ক।
সেখানে তোমার কণ্ঠ ধ্বনি মিলিয়ে যায় বুকের ধুকপুক শব্দে।
আমরা তো চেয়েছিলাম খুব খুব সাধারণ আলো,
তবু নিয়তির কী অদ্ভুত দাবা খেলায় তুমি রইলে ঠিক,
আমি দাবার বোর্ডের পাশে টেবিলের মেঝেতে।
দিনের ব্যস্ত কোলাহল শেষে এই নিঃসঙ্গ ঘরের কোণে একা বসে,
কেউ বুঝি আলতো করে ছুঁয়ে গেল আমার বিবর্ণ কপাল।
নিগূঢ় একাকীত্বে সেই তীব্র চুম্বনের নেশা আমাকে গ্রাস করে নেয়,
আমি অন্ধকারের একা চেয়ে থাকি অন্ধকার জীবনের দিকে।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login

  • sayed Hossain 5 days ago

    নিগূঢ় একাকীত্বে সেই তীব্র চুম্বনের নেশা আমাকে গ্রাস করে নেয়, আমি অন্ধকারের একা চেয়ে থাকি অন্ধকার জীবনের দিকে। বিষাদ, হতাশা আর একাকীত্বের দারুণ বর্ণণা। শুভেচ্ছা জানবেন, ভাই।

    • Borhan Mahmud 11 minutes ago

      মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।