প্রিয় শীত,
তুমি কবে থেকে লাগবা ?
তোমার জন্য ট্রাঙ্কের মধ্যে জমিয়ে রেখেছি
১০৮ টা ফুল স্লিভ টি শার্ট।
বিছানার ওপর গুছিয়ে রেখেছি
মায়ের হাতের নকশি কাঁথা।
হলের কেবিনেটে ছাড়পোকার সাথে প্রাণপণ যুদ্ধ করেছে
শিমুল তুলার লেপ।
কবে থেকে হুডি পরা হবে সেই তর্কে
দুই পক্ষের মারামারিও হয়ে গেলো ব্রাহ্মণবাড়িয়ায়।
নভেম্বর চলে এলো প্রিয় শীত।
তুমি কবে থেকে লাগবা ?