Poetry

শাশ্বত নিরবতা

November 4, 2026

Original Author শাহরিয়ার ইফতি

6 views

কবি লিখলো "আমাকে ক্ষমা করে দিও।"

তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হলো ৩০৪ নম্বর রুম থেকে

এ শহরে একাকিত্বের চেয়ে আপন কেউ কখনো হতে পারেনি।

অথচ এ দারুণ দরিদ্রতায় কিংবদন্তিদের ঝুলিয়ে মারে,

গাড়ির নিচে কিংবা লাফিয়ে পড়ে।

কবিও আজ সেসব কিংবদন্তির খাতায় নাম লিখালো।

অথচ পৃথিবীর ভাগ্যে কখনো জুটেনি সেসব সত্তার সংখ্যা নির্দিষ্ট করে জানার।

হতভাগা পৃথিবী তোমার অবহেলায় আজ কত কত কিংবদন্তির কবর রচনা হয়েছে তোমারই বুক চিরে।

তুমি কখনো অনুধাবন করো নি তাদের।

একদিন শুধু আফসোস করে আবার ভুলে গেছো সব।

কখনো অনুধাবন করোনি কখনো না!

কখনো কখনো একটা ছবি কিংবদন্তির আঁকা সুইসাইড নোট হয়ে থাকে,

হতে পারে একটা কবিতা

কিংবা একটা গান

কিংবা শাশ্বত নিরবতা।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login