বাজারের থলেতে এখন শুল্কের ইঁদুর হাঁটে প্রতিদিন,
আলু-পেঁয়াজের ঝাঁজে ভাতের হাঁড়ি খায় দীর্ঘশ্বাসের বিষ।
তেল-ডাল মাপতে মাপতে মধ্যবিত্তের হাত কেঁপে ওঠে,
ক্যালকুলেটরের বোতামগুলো যেন কাস্তে হয়ে বিঁধে খিদের পেটে!
সবজির বাজারে ঝুলছে এখন মৃত্যুপরোয়ানা,
আয় বাড়েনি এক পয়সাও, শুধু সংখ্যা বাড়িয়ে চলেছে সিঁড়ি।
বিজ্ঞাপনের চটকদার আলোয় গিলে খায় পেটের নিদারুণ খিদে,
চালের বস্তার ওপরে বসে আছে গদির নিধিরাম সর্দার।
মানুষ কেবল পরিসংখ্যান, বেঁচে থাকার অপরাধে কেটে যায় দিন,
কড়কড়ে নোটে হাত বোলানোর যুগ ফুরিয়েছে বহু আগে।
পকেটের ফুটো দিয়ে ঝরে পড়ে সন্তানের মুখের একমুঠো ভাত,
আর রাষ্ট্র কেবল হাততালি দেয় মুদ্রাস্ফীতির গল্পে!
এভাবে চললে একদিন মানুষ নিজেই হয়ে উঠবে এক টুকরো আগুন,
তখন এই বাজার আর হিসেবের খাতা পুড়বে দাউদাউ করে!