Poetry

প্রত্যাশা

November 7, 2026

4 views

বন্ধু সেজন, মনের মতন

           বন্ধু জীবনভর;

বন্ধু সেজন, অতি আপন

            হয়না কভু পর।

ভালো মন্দ হই যেমনই

            বন্ধু আমি তোর;

মনের সকল আঁধার কেটে

            আনবি ডেকে ভোর।

দন্দ হবে যুদ্ধ হবে

            হবে ঝগড়াঝাঁটি ;

কথা দিয়ে চলবে লড়াই

            কথার কাটাকাটি।

ছিলাম, আছি, থাকব তোরই

            সন্দেহ যে নাই;

মরার ঠিক আগেও যেন

            বন্ধু তোকে পাই।

৯ এপ্রিল ২০১৭ || বগুড়া

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login