Poetry

তৃপ্তি

November 7, 2026

16 views

আমি ঘাস হবো ;

রাস্তার পাশে অবহেলায়-অনাদরে বেড়ে ওঠে যে,

সেই সবুজ শ্যামল ঘাস ।

মাড়িয়ে যাবার ভয় আমি পাইনা কখনও ।

লোকে আমায় মাড়িয়ে গেলে

ঘাড়ের রগটা বাঁকা করে

একদিন ঠিক দাড়িয়ে যাবো আবার ।

এরপর, কোন এক তীব্র খরায়

জলের অভাবে শুকিয়ে শুকিয়ে

মৃত্যুর কোলে ঢলে পড়বো ।

যেন,মৃত্যুই জন্মের স্বার্থকতা ।

পাখির মতো ডানা মেলে

মুক্ত আকাশে উড়ে বেড়ানোর শখ

প্রতিটা মানুষের কাব্যিক মনেই থাকে।

কিন্তু আমি পাখি হবো না ।

আমি বরং বটগাছ হবো ।

ঠায় দাড়িয়ে দেখে যাবো

রং বেরঙের পথিক আর মরচে পড়া রাস্তাটা ।

আমি হাজার পাখির আবাস হবো,

পাখি হয়ে ওড়ার চেয়ে

আমার কাছে ঝাকড়া চুলের বৃক্ষ হওয়াই শ্রেয় ।

১৭ জুন ২০২২ || পাবনা

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login