Poetry

তবু মনে রেখো

November 7, 2026

10 views

যদি উড়ে এসে কবিতা ফিরে চলে যায়,

যদি আকাশের নীল তোমাকে না ছোঁয়,

যদি মনে পড়ে যাই কোনো বিষন্ন সন্ধ্যায়,

তবে চোখ রেখো তোমার আবছায়া জানালায়।

চোখ রেখো ঐ ধুলো জমা বাতাসে,

চোখ রেখো সন্ধ্যেয় জুড়ে বসা আঁধারে,

চেয়ে দেখো যতদূর দেখা যায় পাথারে,

শুধু মনে রেখো, মনে রেখো আমারে।

যদি রাত না নামে তোমার দুচোখে,

যদি কথা না হয় তারাদের সাথে,

যদি চাঁদের আলোয় জোৎস্না না থাকে,

তবে খুঁজে দেখো মোরে ঝিঁঝি পোকার কান্নায়।

খুঁজে দেখো আঁধারের নরম ঠান্ডায়,

খুঁজে দেখো আমায় তোমার প্রিয় গানটায়,

লিখে রেখো নাম স্মৃতির ছেঁড়া পাতায়,

তবু মনে রেখো, মনে রেখো আমায় ।

২১ অক্টোবর ২০২৩ || দূর্গাহাটা

Picked up where you left off

Comments

Borhan Mahmud was this story’s first reader

+35 XP

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 31 minutes ago First reader

    লিখে রেখো নাম স্মৃতির ছেঁড়া পাতায়, তবু মনে রেখো, মনে রেখো আমায় ।কবিতাটির এন্ডিং দারুণ লিখেছেন ভাই।