উঠোন জুড়ে আলো ছায়া, বিষন্নতার গান;
শিউলিগুলো পড়ছে ঝরে, ভীষণ অভিমান ।
দোল চেয়ারে দুলছে দেহ, শ্রান্ত শরীর - মন;
হাতের মাঝে নরম আঙ্গুল, ঠান্ডা হাওয়ার বন ।
মাথার ভেতর বিশ্ব নাচে, হাজার প্রজাপতি;
চোখের কোণে জলের ছোঁয়া, স্বপ্ন হীরে-মতি।
বাড়ি ভর্তি ধুলোর শহর, ডায়েরি ভরা জ্বর;
শাড়ির আঁচল জলপট্টি, ডান দুয়ারি ঘর ।
চার দেয়ালে রোদের ছায়া, অলস চোখে ঘুম;
চিন্তা ভেজা কপালটাতে আলতো ঠোঁটের চুম।
৩১ মার্চ ২০২৪ || পাবনা