আমি বৃষ্টি চেয়েছি বলে,
সমস্ত বর্ষা ঢেলেছো আমার পায়;
আমি বৃষ্টি চেয়েছি বলে,
পুরো শহর ভিজিয়েছো এক পশলায়।
আমি বৃষ্টি চেয়েছি
বৃষ্টির জলে ডুবে যেতে তো চাইনি।
আমি চেয়েছি নদী ভরা জল
কিন্তু বাড়ির উঠোনে নদীর জল তো চাইনি।
আমি চেয়েছি মানুষে মুখে হাসি,
একটু স্বস্তির নিশ্বাস, একটু শান্তির ঘুম;
আমি চাইনি ঘুমের আড়ালে
লুকিয়ে আসা মরণ খেলার ধুম।
বানের জলে ভাসছে ফেনী
মরছে বাংলাদেশ,
দেশ বিকিয়ে বান কিনেছে
স্বপ্ন মরে শেষ।
পানির দরে লাশ দিয়েছে
বাঁধ দিয়েছে খুলে,
ভারত নাকি বন্ধু আমার
ভুলাও কিসের ছলে?
হাট ডুবেছে খাট ডুবেছে
লাশ পড়েছে লাখে,
আমার সিথান শুকনা তবু
ঘুম আসেনা চোখে।
ভাবছো ওরা তো বাংলাদেশি
গোলাম হয়েই রবে,
সেদিন কি আর আছে রে ভাই ?
সবার হিসাব হবে।
আসিতেছে শুভ দিন,
জাগো তরুণ, জাগো নুরুলদিন,
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা
শুধিতে হইবে ঋণ ।
ভেঙে দাও সব তিস্তা, ফারাক্কা,
ভেঙে দাও কালো হাত;
যত অনিয়ম, যত অপশাসন, যত আছে মহাভয়
সব ফেঁড়েফুরে, সব ভেঙেচূড়ে উঠুক তরুণ অগ্নুৎপাত।
২২ আগস্ট ২০২৪ || পাবনা