Poetry

বাংলাদ্যাশ

November 7, 2026

15 views

বাংলাদ্যাশ কি জানে ?

উত্তর পাড়া ভাইস্সা গ্যাছে বানে ।

রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম

এইগুলান কি বাংলাদ্যাশ ?

বাংলাদ্যাশ তো ঢাকা ।

বরিশাল, ফেনী, চাঁটগা

এইগুলান হইলো বাংলাদ্যাশ।

তাগোরে কত্তবড় দরদালান,

কত সড়ক, কত গাড়ি,

কত নামী দামী মানুষ !

আর এই দিকে

খড়ের ঘরের চাষা ভুষা।

কলের শ্রমিক, খ্যাতের কৃষাণ,

নদীর জেইল্যা, মাঠের রাখাল।

হেরা খাইয়া, না খাইয়া মরলে

দ্যাশের কিছু হয়না।

কেউ ট্যারও পায়না।

হেরা কাঠফাটা রোইদে পোড়ে,

সময় অসময় বানের জলে ভাসে,

তয়, মুখে কোনো রা কাড়ে না।

বাংলাদ্যাশ, তুমি না সোনার বাংলা ?

তোমার না নতুন জনম হইলো ?

তোমার নতুন জনমের প্রসব বেদনা

ঐ রংপুরেই তো শুরু হইছিলো।

তুমি ভুইল্লা গেছো ?

তাইলে তুমি তাগোরে কেন মাইনা নিতাছো না ?

কেন তুমি কইতাছো না-

ঐ রংপুর, ঐ লালমনির হাট, ঐ কুড়িগ্রাম;

ঐগুলানও বাংলাদ্যাশ ?

ক্যান তুমি কইতাছো না-

হেরা যেন আরেকটা পূর্ব পাকিস্তান না হয়।

তুমি কইলেই তো-

তোমার ১৮ কোটি সন্তান আগায়ে আসবো,

তুমি কইলেই উত্তর দক্ষিণ মিল্যা ভাই হইবো,

তুমি কইলেই হেরা কান্ধা মিলায়া লড়বো।

তুমি কইলেই দ্যাশটা সমান হইবো,

সোনার বাংলা হইবো,

একটা চকচকা লাল বাংলাদ্যাশ হইবো।

৩০ সেপ্টেম্বর ২০২৪ || পাবনা

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login