সম্ভবত আমি তোমাকে ভালোবাসি।
তোমাকে ভালোবাসি আকাশের মতো।
তুমি আকাশ;
যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না,
কেবল দেখা যায় স্বপ্নের মতো।
আমি মানুষ, তুমি আকাশ।
যোজন দূরের তোমার সাথে স্বপ্নে স্বপ্নে আঁতাত আমার।
তোমায় ছুঁয়ে আসে যে রোদ,
সেই রোদ আমার পাঁজর পোড়ায়,
সেই রোদকে আমি দুহাত ভরে গায়ে মাখি,
তোমায় ছোঁয়ার সাধ্য কোথায়?
তুমি বাতাস হলেও পারতে,
কিংবা মূষলধারে বৃষ্টি।
ছোঁয়া পেতাম, গন্ধ পেতাম;
অন্তত আমার কাছেই থাকতে।
তোমায় নিয়ে হাজার রঙের স্বপ্ন দেখি;
তুমি নীল, তুমি লাল,
কখনও কমলা, কখনও হলুদ।
তুমি আকাশ, আমি মানুষ।
এবং সম্ভবত, আমি তোমাকেই ভালোবাসি।
৩০ জানুয়ারি ২০২৫ || পাবনা