বাতাসে বসন্তের ঘ্রাণের নিচে চাপা পড়ে না রক্তের গন্ধ।
অন্ধকারে লাসের স্তুপ থেকে ঠিকরে বেরোনো আলোয়
কারা যেন ডাকে-
উঠুন, সেহেরি খান। উঠুন, উঠুন, উঠুন।
এখন সময় - রাত দুইটা বেজে সাইত্রিশ মিনিট।
লাসেরা ওঠেনা, কেননা আজ তাদের বিদ্রোহ।
১৯ মার্চ ২০২৫ || পাবনা