কদমফুলের ঘুম ভেঙেছে
ঝুম বাদলের তোড়ে,
জলছবির ঐ রং লেগেছে
ধূসর হওয়া ভোরে।
মিষ্টি আলোয় বৃষ্টি মাখা
অঝোর কলতানে,
মনপাঁজরে তাল তুলেছে
বৃষ্টিভেজা গানে।
রুমঝুমুঝুম শব্দ নূপুর
সিক্ত হাওয়ার সুরে,
কাব্য করে ডাকছে যেন
মুগ্ধ অচিনপুরে।
জলবাতাসের মিঠে সুবাস
আসছে উড়ে উড়ে,
স্নিগ্ধ ভোরের নরম আভাস
মনের উঠোন জুড়ে।
১৫ জুলাই ২০২৫ || পাবনা