Poetry

প্রলাপ

November 7, 2026

51 views

ভালোবেসে পেয়ে যাওয়াটা ভালোবাসা নয়,

পেয়ে গেলে তো প্রেম হয়ে যায়;

আমি না হয় প্রেম না চেয়ে আজীবন
ভালোবাসাই চেয়ে যাব—
তোমাদের দুয়ারে হাত পেতে
দাঁড়িয়ে থাকা এক অর্ধনগ্ন,
মাতাল ভিক্ষুকের মতো!

আমি তো দুমুঠো ভাতের ক্ষুধায়
প্রেমের নেশা ভুলে,
ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে
প্রলাপ বকে গিয়েছি অবিরত;
আর তোমাদের যেসব শিশুকে তোমরা সন্তান বলো,
তারাই পাথরের ঢিল ছুড়ে আমাকে
তোমাদের দুয়ার থেকে তাড়িয়ে দিয়েছে প্রতিনিয়ত।

তবুও তুমি, তোমরা প্রেম পাও,
পেয়ে সার্থক হও;

আমি বরং না-পাওয়ার দলেই
নিজেকে বিকিয়ে দেব—
আজীবন।

মনে রেখ, চেয়েছিলাম ভালোবাসা,
অথচ তোমাদের দুয়ারে
দুমুঠো ভাতও আমার কপালে জোটেনি।

Picked up where you left off

Comments

তারিক হোসেন was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • Chameli Akter 2 weeks ago

    "পড়ে মুগ্ধ হয়ে গেলাম। লেখার প্রতি লাইন যেন এক টুকরো সত্যি কথা। দারুণ লিখেছেন!"

    • Tariqul Islam 2 weeks ago

      ধন্যবাদ, ম্যাম।

  • তারিক হোসেন 2 weeks ago First reader

    ভালোবাসা একটি চলমান নদীর মতো বহমান। আজীবন চলতে থাকে। অনেক সুন্দর একটি কবিতা।

    • Tariqul Islam 2 weeks ago

      ধন্যবাদ, স্যার।