Poetry

বাবার ঔষধের পাতা -

November 17, 2026

32 views

বলে তো বেড়াচ্ছি যে, আমি তো দোকানী; আমার কাছ থেকে কিছু নিন্দা কিনে আমায় কুলুষিত করে দিন।

এই যে আমি মৃত আর এইখানেইতো অশ্রু দিয়ে গড়া আমার এই মহল;

ভেবেছিলাম বড়দের শহড়ে মাটিচাপা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করবো। অথচ সূর্য ঢলে পড়েছে দিগন্তের এপাড় থেকে রাতের মত অন্ধকারে দূর পাহাড়ের ঢালে।

আমি অমানুষ; নিজেকে প্রতিষ্ঠিত করতে তোমরা যাকে মানুষ বলো - তাদের পায়ের নিচে নিজেকে পিষ্ট করেছি; সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া অনাথ কুকুরের মত!

আর প্রতিষ্ঠিত হতে গিয়ে পেয়েছি তাচ্ছিল্যতা, অবমাননা, ঘৃণা, ক্ষোভ, হিংস্রতা;

এই বিশ্ব ব্রমান্ডে নিজের কাছে নিজেই প্রিয় হতে পারিনি" নিজেকেই মেলে ধরতে পারিনি - বাবাকে গর্বিত করতে পারিনি।

সেই কষ্টে বাবার - ঔষধ আর পথ্য নিয়ে চিন্তা করার বয়সে; আমায় নিয়ে চিন্তা করে; ঔষধের পাতা খুঁজে না পেয়ে আমি যে ব্যর্থ সন্তান হয়েছি সেটাই বারবার খুঁজে পায়!

Picked up where you left off

Comments

Zidan was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • Zidan 1 day ago First reader

    বলে তো বেড়াচ্ছি যে, আমি তো দোকানী; আমার কাছ থেকে কিছু নিন্দা কিনে আমায় কুলুষিত করে দিন। খুব সুন্দর

    • Tariqul Islam 1 day ago

      ধন্যবাদ, স্যার।