Poetry

অসুখ

November 13, 2026

38 views

জীবন একটা অসুখের নাম,

আর পুরুষ মানুষের জীবন

সে তো খাদে পড়ে যাওয়া

বাসের মতো;

বুকপকেটে জমাট বাঁধা অভিমান

নিয়ে হেঁটে বেড়াচ্ছে

আমার অস্তিত্ব—

ক্লান্ত পথিকের ছদ্মবেশে।

কত কলহ, কত অভিমান নিয়ে

দিন কেটে যায়—

অথচ এই অভিমান

কারো উপরে নয়,

নিজের সাথেই!

Picked up where you left off

Comments

GalacXen was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • GalacXen 1 week ago First reader

    বুকপকেটে জমাট বাঁধা অভিমান নিয়ে হেঁটে বেড়াচ্ছে আমার অস্তিত্ব চমৎকার তিনটি লাইন। অনেক ভালো লিখেছেন।

    • Tariqul Islam 6 days ago

      ধন্যবাদ স্যার।