আজ এই নির্মম গৃহস্থ তলানির জলকেলানী
খেলায় মেতেছে ; পাহাড়ি মেয়ে।
পাঠশালার যৌবনের উপর বেদনার বিশ্ববিদ্যালয়,
মহাসঙ্গীতের মূল সঙ্গহীন সংগমরত ভেনাস-মার্স।
পরমাণুর অন্তর্নিহিত উপমাটা ধরতে পারিনি বলে
তোমাকেই জয় করতে পারিনি ; ঠিক!
বিচিত্র দৃশ্যের টানাপোড়েনে বিকেল বিক্রি
হয়েছে সন্ধ্যার পড়ার টেবিলে বসে—
আপেক্ষিক বেগ পেতে মরিয়া স্কুলের পোশাক
ছোট হয়ে হারিয়েছে বোতাম, ফুরিয়েছে টিফিনের
সময় ; ছুটি হয়েছে অনন্ত মহানভে!
জাগতিক এই লোভে গঙ্গাপূজা দিয়েছে আমাদের
হৃদয় ; ডাস্টবিনে পড়ে আছে ডাস্টার আর কান
মলিয়ে দাঁড়িয়ে থাকার দিন।
আশাহত রুবিন ফিরে পায়নি বুছস্য সুদিনের চিঠি,
যেতে পারেনি অন্বেষণের কারবালায় ;
মুছে দিতে পারেনি অতীতের কোনো ক্ষত।