Poetry

স্বপ্ন

November 8, 2026

15 views

সাদা প্লাস্টিকের টেবিলে একা একা হাপিত্যেশ করে এক কাপ ঠান্ডা চা,
পাশে পড়ে আছে জন্মসনদ আর সিলমোহর মারা ফরম।
সেখানে বসে থাকে ক্লান্ত চোখের এক করণিক,
দেয়ালের ঘড়িতে দেখে লোডশেডিংয়ের সময়।
ফুটপাতের ধুলোয় গড়ায় পাউরুটির শুকনো টুকরো,
জ্যামের ভেতর আটকে থাকে হর্ন বাজানো একটি অ্যাম্বুলেন্স।
টিসিবির গাড়ির পাশে লাইনে দাঁড়িয়ে কপালের ঘাম মোছে মধ্যবিত্ত,
মোবাইল স্ক্রিনের নীল আলোয় ঝলসে যায় দুপুরের রোদ।
কোথাও কোনো মিছিল নেই, স্লোগান নেই,
কেবল কংক্রিটের ফাটলে বড় হয় দুর্যোগের শ্যাওলা,
তখন মধ্যবিত্তের পকেটে অপেক্ষায় মরে যায় তিনবেলা খাবারের একটা ছোট স্বপ্ন।

Picked up where you left off

Comments

sayed Hossain was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • sayed Hossain 9 hours ago First reader

    মধ্যবিত্তের পকেটে অপেক্ষায় মরে যায় তিনবেলা খাবারের একটা ছোট স্বপ্ন। মধ্যবিত্তের এটুকু স্বপ্নেই তার জীবন শেষ হয়ে যায়। স্বপ্ন পূরণ আর হয় না।

    • Borhan Mahmud 9 hours ago

      মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।