Story

ছেঁড়া জুতার স্বপ্ন

November 9, 2026

28 views

গল্পের নাম: ছেঁড়া জুতার স্বপ্ন

লেখক: মো: রুহুল আমিন(রকি)

রাস্তার ধারে বসে থাকা এক কিশোর, নাম তার সাকিব।বয়স তেরো কি চৌদ্দ, পরনে ময়লা হাফ প্যান্ট, পায়ে ছেঁড়া একজোড়া জুতো।তবুও মুখে একরাশ আত্মবিশ্বাস।প্রতিদিন ভোরে পেপার বিলি করে, দুপুরে চায়ের দোকানে কাজ করে,আর সন্ধ্যায় একটুখানি সময় স্কুলে গিয়ে বসে।বইয়ের পাতায় ধুলো জমে, কিন্তু তার চোখে জমে স্বপ্ন।মায়ের মুখের দিকে তাকিয়ে কষ্ট ভুলে যায়।বাবা নেই, সংসারের ভার এখন ছোট্ট হাতেই।তার হাতে টাকা নয়, কিন্তু তার মনে এক বিশাল ইচ্ছাশক্তি।এই শহরে হাজারো কিশোর আছে, কিন্তু সাকিব আলাদা।কারণ সে কখনো অভিযোগ করে না।তার চোখে শিখা জ্বলে—জ্বলে মানুষ হবার আগুন একদিন এক ভদ্রলোক তাকে জিজ্ঞেস করলেন,

— “তোমার স্বপ্ন কী?”

সাকিব মুচকি হেসে বললো,

— “ডাক্তার হবো। যেদিন নিজের মা’কে হাসপাতালে দৌড়াতে দেখেছি,

আর বিনা চিকিৎসায় কাঁদতে দেখেছি, সেদিন ঠিক করেছিলাম।”ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে থেকে নিজের ভিজে চোখ লুকিয়ে ফেললেন।তারপর চুপিচুপি পকেট থেকে একটা বই বের করে সাকিবকে দিয়ে বললেন,— “এই বইটা রাখো। এখানেই প্রথম মানুষের শরীর বোঝা শেখা শুরু হয়।”সেদিনের পর আরও জোরে দৌড়াতে শুরু করলো সাকিব।কম ঘুম, কম খাওয়া—তবুও পড়াশোনায় দমে না সে।মায়ের জন্য, নিজের জন্য, সমাজের জন্য।পরীক্ষার দিনেও পেপার বিলি করেছে, বই লুকিয়ে পড়েছে চায়ের দোকানে।বন্ধু ছিল না, খেলাও ছিল না—ছিল শুধু একটাই শব্দ: "স্বপ্ন"।বছর তিনেক পরে...একদিন পত্রিকার পাতায় বড় হেডলাইন—“রাস্তার কিশোর আজ মেডিকেল কলেজে”ছবির নিচে লেখা:

“ছেঁড়া জুতো বদলায়,যদি স্বপ্ন অটুট থাকে।

যার ভিতরে আগুন জ্বলে, সে কোনো দিন হারে না।”

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login

  • rk shah 5 days ago

    অসাধারণ লিখেছেন