Poetry

বৃষ্টির প্রার্থনা

November 14, 2026

18 views

মেঘহীন আকাশে আজ বড় অদ্ভুত এক ভ্যাপসা গুমোট গরম,
পাখিরাও ডানা গুটিয়ে বসে আছে গাছের ছায়ায়।
আমাদের জীবনটাও কি এমন একটা কৃত্রিম খরা সহ্য করে চলেছে?
যেখানে এক ফোঁটা বৃষ্টির জন্য হাহাাকার করে ওঠে চরাচরের মাটি।
কবে নামবে সেই কাঙ্ক্ষিত বৃষ্টি, ধুয়ে মুছে যাবে সব গ্লানি আর অহংকার?
কবে আবার মানুষ প্রাণ খুলে নিতে পারবে বুকভরে মুক্ত বাতাস?
বন্ধ জানালার ধারে চেয়ে থাকা দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে
একবার অন্তত স্নিগ্ধ জলের স্পর্শে জেগে উঠুক এই ঘুমন্ত শহর।

Picked up where you left off

Comments

sayed Hossain was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • raisa 1 hour ago

    দারুণ হয়েছে কবিতাটি। শুভেচ্ছা জানবেন। ভালো থাকবেন।

  • mamun abdulla 3 days ago

    এক্সিলেন্ট লিখেছেন ভাই। শুভেচ্ছা রইল।

    • Borhan Mahmud 3 days ago

      আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভাই। ভালো থাকবেন।

  • sayed Hossain 3 days ago First reader

    কবে নামবে সেই কাঙ্ক্ষিত বৃষ্টি, ধুয়ে মুছে যাবে সব গ্লানি আর অহংকার? কবে আবার মানুষ প্রাণ খুলে নিতে পারবে বুকভরে মুক্ত বাতাস? আহা, প্রার্থনা।

    • Borhan Mahmud 3 days ago

      আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভাই। ভালো থাকবেন।