Poetry

একদিন

November 17, 2026

16 views

একদিন আসমান নেমে এসে কানে কানে বলবে,
সময় হয়েছে বন্ধু। এবার চলো।
অর্ধেক খাওয়া চা আর ডায়েরির শেষ পাতাটাকে
অগোছালো রেখেই উঠে দাঁড়াতে হবে এক পলকে।
কেউ তখন জানবে না, মাঝরাতের ওই মৃদু বাতাসে
কিসের গন্ধ মিশে ছিল, কিংবা কার আংগুলের ছাপ
মুছে গেল নিঃশব্দে জানালার গ্রিল ছুঁয়ে।
আমাদের এই ব্যস্ত শহর, ক্লান্তিকর দিনকাল
আর স্মৃতিতে জমে থাকা কোটি কোটি সংলাপ,
সব কিছু এক নিমেষে হয়ে যাবে অর্থহীন,
যেমন নদী হারিয়ে যায় হঠাৎ মোহনার গভীরে।
তখন শুধু থেকে যাবে শুধু এই দুটো বাক্য,
সময় হয়েছে বন্ধু। এবার চলো।

Picked up where you left off

Comments

raisa was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • shoyeb 1 hour ago

    দারুণ হয়েছে কবিতাটি। শুভেচ্ছা জানবেন। ভালো থাকবেন।

  • raisa 1 hour ago First reader

    তখন শুধু থেকে যাবে শুধু এই দুটো বাক্য, সময় হয়েছে বন্ধু। এবার চলো। এটাই একমাত্র ধ্রুব সত্য।