আমাদের একসময় সত্যি বহু কিছু ছিল।
আমাদের ছিল আমাদের নিজস্ব এক মহাবিশ্ব,
যেখানে প্রতিটি দীর্ঘশ্বাস ছিল জন্ম নিতে থাকা নক্ষত্র,
আমাদের চোখের পলকগুলো ছিল ছায়াপথের ঘূর্ণন।
আমাদের প্রেম তখন কোনো মানচিত্রে বাঁধা ছিল না,
সে ছিল প্রক্সমা সেন্টুয়ারির মতো দূরে জ্বলে থাকা
কোনো একান্ত আলো, যা নিভে যাওয়ার নয়,
কেবল দূরত্বে মাপা যায়। হাজার আলোকবর্ষ
দূরে থিতু হওয়া নিঃসঙ্গ উপগ্রহের মতো আমরা দুজন
দু'টো ভিন্ন কক্ষপথে ঘুরতাম ঠিকই, কিন্তু অভিকর্ষ বল
সবসময় আমাদের টেনে আনত একই কেন্দ্রবিন্দুতে।
আজ মাঝরাতের স্ক্রিনের নীল আলো এক কৃত্রিম সুপারনোভা,
যা কেবল অন্ধ করে, তাপ দেয় না। তবুও এই ব্যস্ত
শহরের গ্যালাক্সির ভিড়ে, আমাদের ফেলে আসা সেই
মহাজাগতিক ধূলিকণাগুলো আজও বেঁচে আছে
কখনও কোনো পুরনো অ্যালবামের ধূসর আকাশে,
কখনও বা দুমড়ে যাওয়া কোনো স্মৃতির উল্কাপাতে।
Comments
First reader
You were first.
+0 XP
Yours is the first word this story has heard. Its writer will see it.
You also earned the First Reader honour.
-
-
আমাদের একসময় সত্যি বহু কিছু ছিল। আমাদের ছিল আমাদের নিজস্ব এক মহাবিশ্ব, দারুণ হয়েছে কবিতাটি। শুভেচ্ছা জানবেন। ভালো থাকবেন।
-
Habiba Rozy 2 hours ago
অভিকর্ষ বল সব সময় টেনে নেয় একই বিন্দুতেকী অনন্য অনুভব