Poetry

পাখিদের দেশ নাই

November 17, 2026

17 views

ডানার নিচে জমে থাকা ধূলি,
মেঘ থেকে ছিটকে পড়া কিছু ধূসর পালক;
সীমান্ত কোথায়, জানেনা কেউ,
কোনো মানচিত্র চেনে না তাদের নিজস্ব পরিধি।
পাসপোর্টের মোহরহীন আকাশ,
ডাল থেকে ডালে, এক নিঃসঙ্গ অভিবাসন।
নগরের খাঁচায় কেবল আটকে থাকে দীর্ঘশ্বাস,
কোথায় তাদের ঘর? কোথায় সে সীমানা?
পাখিদের কোনো দেশ নাই।

Picked up where you left off

Comments

raisa was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • raisa 1 hour ago First reader

    ডাল থেকে ডালে, এক নিঃসঙ্গ অভিবাসন। নগরের খাঁচায় কেবল আটকে থাকে দীর্ঘশ্বাস। দারুণ লিখেছেন।

  • Habiba Rozy 2 hours ago

    ছোট এ কবিতাটির বিস্তৃতি বিশাল