Poetry

সাফারিং

November 14, 2026

13 views

কেন আমি সাফারিং করছি,

কিসের জন্য দুঃখ হতাশা সমস্যায় জর্জরিত জীবন পাড় করছি?

এই সমস্যা সমাধান করতে করতেই

কি জীবনের

শেষ স্লোগান হবে?

নাকি নতুন করে সমস্যা তৈরি হবে,

দীর্ঘ মেয়াদী সমস্যায় জর্জরিত মানুষ।

যখন ইশ্বরের কাছে দাড়ায় তাকে প্রশ্নবিদ্ধ করে?

তখন ইশ্বরও বাহানা দেয় এগুলো তো পরীক্ষা?

কিসের পরীক্ষা? সেটা বলা যায় না।

ইশ্বরের কাছে আমরা ল্যবলটরীর ইদুরমাত্র।

ইশ্বর দেখেন সব নাকি,

তবে দয়ামায়া করেন না।

উনার দরকার এক্সপেরিমেন্ট।

আমাদেরকে পুতুল নাচ নাচায়,

জীবনভর বুদ্ধি দিয়ে আমরা লড়ি।

ইশ্বর বলেন, সমগ্র প্রানীজগতের দুঃখ রইয়াছে।

সকল প্রানীরাই কষ্ট করে বাচিয়া থাকে।

পাখিরা দেখিবে গাছে ঘর বাধিয়ে শীত হইতে বাচার

আপ্রান চেষ্টা চালাইয়া যায়।

তবুও ঝড়ের কারন বশত ঘরখাটা মাটিয়া পইড়া যায়।

যেখানে সমগ্র প্রানীদের জীবনেই সমস্যা,

সেইখানে মানব হইয়া কিসের অবজেকশন?

ইশ্বর যদি আকাশে সিংহাসনে না বসে,

একবার মানবরুপে জন্মালে উনি বুঝবেন।

প্রকৃত মানুষদের কি সমস্যা।

তখন উনি নিজেও হয়তো অভিযোগ করিতেন,

কেন উনি মানব হলেন।

যেমন যিশুখ্রিষ্ট করেছিল ইশ্বরপু্ত্র হয়ে।

হিন্দুপুরানে ইশ্বররা মানবরুপে অবতরন করে,

উনাদের জীবনেও দুঃখ কষ্ট লইয়া বাচে।

এমনকি ভগবান শ্রীকৃষ্ণ কান্নাও করেন ভালোবাসার জন্য,

আবার অর্জুনকে উসকে দেন যুদ্ধে মানুষ হত্যা করতে।

তবুও দেখা যায় ইশ্বর হওয়ার কারনে,

উনার ই সবরকম জয় হয়।

এটাকে বলেন ধর্মের জয়, অধর্মের পরাজয়।

তয় আমরা তো আর শ্রীকৃষ্ণ নই,

যে প্রকৃতি ও ভাগ্যকে নিয়ন্ত্রণ করব।

কৃষ্ণ কহে, ধর্মই কর্ম।

ইহাই আপন শক্তিতে চালকিত করো।

তবে কর্মটা কী? সেটা কৃষ্ণ বলিয়া যায়নি।

কেন আমরা সাফারিং সেটাও অজানা।

আমরা সাধারন মানব,

অল্পতে ভেঙে যাই ।

আশায় থাকি কেউ এসে হাত ধরবে,

গর্ত থেকে টেনে তুলবে।

তবে দিনশেষে কেউ আসে না।

আমরা কেন গুহায় আটকে থাকি?

কেন সাফারিং করি?

এটার উত্তর এখন অজানা।

দার্শনিকরা যুগে যুগে উত্তর খুঁজে পদভ্রষ্ট হয়েছে।

#সাফারিং

#রুদ্র_সিয়াম

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login