বরফের নরকে বাহারি গেটের কাছে,
যখন নিটশেকে দেখিতে পাই।
তখন আমার মন বলে,
আমি তো তারই অপেক্ষায় ছিলাম।
বরফের মাঝে বসে যখন মুখোমুখি নিটশের সাথে,
তখন সক্রেটিস চাচা আমাদের চা বানিয়ে দেয়।
চায়ে চুমুক দিয়ে আমি কহিলাম,
একটা দার্শনিক সত্য উন্মোচন করিয়াছি বন্ধু নিটশে।
কৌতুহলে চোখে নিটশের চোখ ঝলমল করে।
আমি কহিলাম,
প্রতিটি দার্শনিক প্রকৃত পক্ষে ম্যনুপুলেটর,
তারা প্রথমে বিশ্বাসে, অস্তিত্বে দুর্বলতায় আঘাত হানে।
সেই বিশ্বাস দুর্বলতা চুরমাল করে দেয়।
এটুকু পর্যন্ত ঠিক ই ছিল।
যতক্ষন না তারা নিজেদের বিশ্বাসের বীজ রোপন করে।
গোঁফ আঙুল দিয়ে নিটশে কহে,
বিশ্বাসে আঘাত করি বলেই মানুষ তখন
প্রশ্ন করিতে শিখে বুঝলে যুবক?
আমি কহিলাম, তয় দার্শনিক এর কাজ প্রশ্ন তৈরি করা।
নাকি নিজের বিশ্বাস বা নতুন থিওরী দেওয়া।
নিটশে বিরক্ত স্বরে কহিলেন,
ইহা নতুন কিছু নহে।
প্রতিটা দার্শনিক ই আসলে নিজেদের ব্যক্তিগত
মতামত মাত্র। আর সবাই নিজেদের মতামতকেই
সত্য ভাবিয়া নরকে আসিয়া চা খাচ্ছে।
আমি নিটশের চোখে চোখ রেখে কহিলাম,
তাহলে বন্ধু তুমি যে প্লেটোর গর্ত চিনো।
তুমি নিজেও তো গর্ত থেইকা বের হতে পারোনি।
কি নিদারুন যন্ত্রনায় ভুগতে বলো।
তুমি জানতে সত্য কী?
এই সত্যই তোমায় কষ্ট ও পাগল বানিয়ে দিয়েছিল।
এরকম সময় সক্রেটিস চাচা এসে সিঙারা দিয়ে গেল।
সক্রেটিস চাচা কহিলেন, নিটশের ভুল ছিল অন্যকে প্রশ্ন করা। ও নিজেকে প্রশ্ন করা থেকে এড়িয়ে যাওয়া।
নিটশে হঠাৎ রেগে কহিল,
আমি ই সঠিক তোমরা সবাই ভুল।
সিঙারায় হাত দিয়ে নিটশে কহিল,
ঠান্ডা কেন? এই সিঙারা খাব না।
তুমি সক্রেটিস বেকুব।
আমার দার্শনিক বুঝোনি 'গড ইজ ডেথ'
আমরা চলে যাই আমার আসব।
সক্রেটিস ঠান্ডা চোখে চেয়ে রইলো,
সক্রেটিস এর অন্তরে তখন গভীর মমতা।
নিটশে ছেলেটা নরকে এসেও সুস্থ হলো না।
হঠাৎ নরকের পাগল ডক্টররা এসে নিটশেকে নিয়ে গেল।
#নিটশে_ও_আমি
#রুদ্র_সিয়াম