আমার নিজের একটা সন্তান হোক,
দিনশেষে কাজশেষে বাসায় ফিরলে
যে হাসিমুখে বাবা বলে লাফ মেরে কোলে উঠবে।
আমি তার হাসির মাঝে সমস্ত দুঃখ ভুলে যাবো।
তাকে গোসল করিয়ে দিব নিজ হাতে,
তার জামাকাপড় পড়িয়ে দিব।
চুল আচড়িয়ে তাকে কপালে চুমু খাবো।
নিজ হাতে ভাত খাইয়ে দিব।
খোকন খোকন কবিতা শোনাবো।
কৃত্রিম ভালোবাসার শহরে,
সেখানে আমার স্ত্রীও আমার নহে।
সেখানে আমার সন্তান শতভাগ আমার,
নিঃস্বার্থ অভিরাম ভালোবাসায় ভরা স্নেহে
তাকে বুকের মাঝে শুইয়ে রাখবো।
সে হবে আমার অক্সিজেন।
হয়তো বয়সের কারনেই আজকাল
বাবা হওয়ার স্বপ্ন বুনে চলি।
হয়তো সকল পুরুষই একসময় বাবা হওয়ার
স্বাদ গ্রহন করার তীব্র আকাঙ্খাবোধ করে।
#আমার_সন্তান
#রুদ্র_সিয়াম