পোলাপানদের কোলে নিতে ভালোলাগে আমার,
ওরা কখনও ভালোবাসার মুখোশ পড়ে না।
কিভাবে মন থেকে আপন করে নেয়,
বড্ড ভালোলাগে তাদের ইনোসেন্ট।
একাকৃত্বের মাঝে যখন পরিবার নাই,
দুনিয়াতে নিজের আপন বলতে কেউ নাই।
তখন প্রতিবেশি ৫বছরের বালক 'মামা' ডাকে
যখন লাফ মেরে কোলে উঠতে চায়।
আমিও কোলে তুলে ফেলি।
একধরনের প্রশান্তি ও ভালো ফিল হয়।
জগতে মনে হয় এই বালকটি আমার আপন।
অদৃশ্য মানসিক সংযোগ অনুভব করি।
হয়তো একাকৃত্বরের কারনেই এমনটা হয়।
তবুও ভালোলাগে কেউ আপন করে নিলে।
তবুও ভালোলাগে বাচ্চাদের হাসিমাখা মুখ,
তাদের ইনোসেন্ট কথাগুলো।
যেখানে কৃত্রিমতার নিম্নে ছোটা ফোঁটা ও নাই।
যেখানে আপন মানুষ আমায় দূরে ঠেলে,
পর হয় আমার আপন।
হয়তোবা বালকটি ভালোবাসার কাঙাল,
তাই কোলে উঠতে চায়।
একটু আদর স্নেহ চায়।
আমারও তো বয়স হলো অনেক,
আজকাল বাবা হতে মন চায়।
নিজের কাল্পনিক সন্তানের গালে চুমু খেতে মন চায়।
#পোলাপান
#রুদ্র_সিয়াম