Poetry

ভাঁজ করা মানচিত্র

November 15, 2026

33 views

ছবি, তোমার নামটা এখন একটা ভাঁজ-করা মানচিত্র,
যার প্রতিটি ভাঁজে একটা করে মৃত শহর বসে আছে।
আমি খুলি, আবার ভাঁজ করি: ধানমন্ডির লেক, সদর ঘাট,
গাছের ডালে আটকে থাকা কয়েকটি পলিথিন ব্যাগ, কাকের বাসা।

তুমি বলেছিলে, এখন রাখো। আমি রাখলাম।
একটি সাক্ষাৎ, একটি স্পর্শ, কফি মগে ঠোঁটের ছাপ।
আর যা বলা যায় না, তা রইল সেই ঝড়ের রাত্রির দখলে,
যে আমার প্রতিটি চুম্বনের হিসাব রেখেছে কড়ায় গণ্ডায়।
তুমি ছিলে আমার ট্রয়, আমি তোমার অবরোধকারী,
দশ বছর দাঁড়িয়ে ছিলাম তোমার প্রাচীরের নিচে,
ঘোড়া বানিয়েছিলাম কবিতা দিয়ে, ভেতরে রেখেছিলাম নিজেকে,
আর তুমি ঘোড়াটাকে ঢুকতে দিলে, শুধু আমাকে নয়।
এখন সব পুড়ে গেছে। তবু ছাইয়ের ভেতর থেকে মানচিত্রটা তুলে এনেছি।
ভাঁজে ভাঁজে ক্ষয়ে যাওয়া, তবু একটা পথ এখনও পড়া যায়,
তোমার দিক থেকে আমার দিকে, কিংবা উল্টোটা, কে জানে।
আমি সেই পথেই হাঁটি, নিরস্ত্র, নামহীন এবং তুমিহীন।

Picked up where you left off

Comments

sayed Hossain was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • shoyeb 8 hours ago

    দারুণ হয়েছে কবিতাটি। শুভেচ্ছা জানবেন।

    • Borhan Mahmud 5 hours ago

      অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন।

  • Habiba Rozy 1 day ago

    অসাধারণ কবিতা কবি

  • sayed Hossain 2 days ago First reader

    ছবি, তোমার নামটা এখন একটা ভাঁজ-করা মানচিত্র, যার প্রতিটি ভাঁজে একটা করে মৃত শহর বসে আছে। ক্লাসিক লিখেছেন।

    • Borhan Mahmud 2 days ago

      ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।