Poetry

আহার

November 17, 2026

Omar

27 views

ক্ষুধা না থাকলেও বিরাট বাসন পেতে

বসেছি। সামনে নানা পদের ব্যাঞ্জন

আমিষ ও নিরামিষ মিলিয়ে আঠারো

প্রকারের তরকারি, টক-ঝাল-মিষ্টি

কি নেই আমার প্লেটে! তারপরও পেটে

ক্ষুধা নেই। মুখে রুচি নেই একফোঁটা

ভদ্রতা দেখিয়ে এক লোকমা মুখে তুলব-

তাও সম্ভব না। কারণ সকল পদ

ছিল একটি মাত্র পাত্রে। পাত্রটি যদিও

বিশাল, তবুও একটি মাত্র! তাতে

আঠারো পদের খানা একসাথে ঘেঁটে

যা হয়েছে, দেখে ক্ষুধা পালিয়েছে কবে

বসেছি বিরাট বাসন সামনে নিয়ে

না পারছি খেতে, না পারছি উঠে যেতে

Picked up where you left off

Comments

সাইফ সিরাজ was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • সাইফ সিরাজ 2 days ago First reader

    খাবার সামনে দ্বিধা জীবনের দ্বিধাগুলো মনে করিয়ে দিলো। ভালো লেগেছে। ধন্যবাদ অনেক।

    • Omar 1 day ago

      "ভালো লেগেছে" জেনে ভালো লাগলো। আরও মন্তব্য ও সমালোচনা প্রত্যাশা করি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।