হারিয়ে গিয়েছে। অনেক খুঁজেও কোন
হদিস পাচ্ছি না। দেখতে দেখতে কতদিন
কেটে গেল মাঝে! প্রতিদিন খুঁজি আমি, যেন
নিত্যদিনের অভ্যাস। কোন একদিন
হয়তো পেয়েই যাব। এ আশায় আমি
পাগলের মত হাতড়ে বেড়াই এখানে সেখানে
পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে
তারপরও হাল ছাড়ি নি। কারণ, জানি
কোন না কোন একদিন আলবত পড়বে মনে-
ঠিক কি হারিয়েছিলাম। কোন জায়গায় হারিয়েছিলাম
অথবা হয়তো কখনই জানা হবে না
তবুও খুঁজতে থাকি। প্রতিদিন, প্রতি মুহূর্তে
নিরাশ-অলস বসে থাকা মৃত্যুর সমান
তার চেয়ে ঢের ভালো অনুসন্ধিৎসু প্রাণ