পৃথিবীর সবচেয়ে কঠিন জীবন
একজন কবির জীবন
পৃথিবীর সবচেয়ে সহজ জীবন
একজন কবির জীবন
পৃথিবীর সবচেয়ে সুন্দর জীবন
একজন কবির জীবন
পৃথিবীর সবচেয়ে কুৎসিত জীবন
একজন কবির জীবন
পৃথিবীর সবচেয়ে কাঙ্খিত জীবন
একজন কবির জীবন
পৃথিবীর সবচেয়ে অনাকাঙ্খিত জীবন
একজন কবির জীবন
জগতের সবচেয়ে প্রেমময় সত্ত্বা
নিঃসন্দেহে একজন কবি
তারপরও কবির জীবন
জগতের সবচেয়ে প্রেমহীন জীবন
তাই জেনেবুঝে কেউ কবি হতে চায় না
আবার কবির প্রতি ঈর্ষান্বিত ধরার সকল মানুষ!