প্রেম বলে কিছু নেই

November 22, 2026

Omar

12 views

কৃত্রিম বুদ্ধিমত্তার এ যুগে আমরা

উন্নতি করেছি বেশুমার। বহুদূর

এগিয়েছে প্রযুক্তি। মহাকাশ ভেদ করে

অমরত্বের স্বপ্ন দেখছে মানুষ

চোখ ধাঁধানো আলোয় রাতের শহর

দিনের চেয়েও উজ্জ্বল ও প্রাণবন্ত

সারা জীবন স্বর্গের গল্প শুনে আসা মানুষ

পৃথিবীকেই এখন বেহেশত বানাতে চায়

সিন্থল ইঞ্জেকশনে তৈরি সিক্স প্যাক এবং

সিলিকন ইমপ্ল্যান্টের সুডৌল স্তন

আরও নিখুঁত ও দীর্ঘমেয়াদী হচ্ছে প্রতিনিয়ত

বিজ্ঞানের উৎকর্ষের এ যুগে আমরা

অর্জন করেছি অগুনতি। বিপরীতে

যে শব্দটি হারিয়েছি, তার নাম- প্রেম।

নতুন এ পৃথিবীতে প্রেম বলে কিছু নেই

আছে শুধু কৃত্রিমভাবে সাজানো মায়াবী শরীর

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login